নিজস্ব প্রতিবেদক, মাহমুদুল হাসান মান্না। মদন (নেত্রকোনা)

নেত্রকোনার মদন উপজেলায় গরু জবাই কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনায় ১৫ জন আহত হয়েছে। রোজ বুধবার ১৮ মার্চ সকাল ১১ টার দিকে উপজেলা তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালি বিন্নি গ্রামে এ ঘটনাটি ঘটেছে।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এদের মধ্যে পুতুল মিয়া ( ৪৫), সাদেক ( ৩৫), ও জানে আলম ( ৩০) এর অবস্থা আশঙ্কাজনক হওয়া কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য ৩ জনকেই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। বাকি আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঈদের আগে নিজেদের মধ্যে আলোচনা হয় গরু ক্রয় করে জবাই করে ভাগ বাটোয়ারা করবে। এত বাধা সৃষ্টি করে কাওয়ালী বিন্নি গ্রামের বজলু মিয়ার লোকজন (৬০) পরে প্রতিপক্ষ মাজু মিয়া(৪০) এর লোকজনের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুপক্ষের লোকজনের মধ্যে উত্তেজনায় সৃষ্টি হয় পরে সংঘর্ষে ঘটনা ঘটে।

এ বিষয়ে মদন থানা ( ওসি) তদন্ত দেবাংশু কুমার দে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত আছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version