দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: মাদকমুক্ত সমাজ বিনির্মাণে এবং মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহিষ্ণুতা’ (Zero Tolerance) নীতি বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে নেত্রকোনা জেলা পুলিশ। এরই ধারাবাহিকতায় নেত্রকোনা মডেল থানাধীন রাজুর বাজার ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল আমদানি নিষিদ্ধ ভারতীয় মদসহ তিন জন মাদককারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

আটককৃত আসামিরা হলেন- নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত ফজল হকের ছেলে সাইফুল ইসলাম (৪০) এবং কলমাকান্দা উপজেলার রাম কুবরিয়াকান্দা গ্রামের মৃত আব্দুল হেকিমের ছেলে আলমগীর হোসেন (৩৫) ও একই উপজেলার বেতুয়া গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (২৫)।

বুধবার (১৮ মার্চ) রাতে জেলা পুলিশ নেত্রকোনার ফেসবুক পোষ্ট থেকে এতথ্য নিশ্চিত হওয়া গেছে এবং নেত্রকোনার পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম এর সার্বিক দিকনির্দেশনায় এই মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিলের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বুধবার রাজুর বাজার ব্রীজের ওপর অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন হিসেবে তিন ব্যক্তিকে তল্লাশি করা হলে তাদের কাছ থেকে ৩০ বোতল ভারতীয় তৈরি আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনের সময় হাতেনাতে তাদেরকে আটক করে ডিবি পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা থেকে চোরাইপথে এসব মাদকদ্রব্য এনে জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল।

এ বিষয়ে নেত্রকোনা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে তাদের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নেত্রকোনা মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version