নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে মাদক মামলার এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এক পলাতক নারী আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৪)। গ্রেফতারকৃত ওই নারীর নাম মোছা. নাসিমা আক্তার (৪৮)। তিনি আব্দুল মান্নানের স্ত্রী।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যা ৬টায় র‍্যাব-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প) এর মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এদিন কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন পূর্বকাতিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বেলা আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সদর থানার পূর্বকাতিয়ার চর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন ধরে পলাতক থাকা নারী আসামি নাসিমা আক্তারকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেফতারকৃত নাসিমা আক্তার কিশোরগঞ্জ সদর থানার একটি মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আদালত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছিলেন। সাজা ঘোষণার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গ্রেফতারকৃত ওই নারী আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জ সদর থানার ওয়ারেন্ট তামিলকারী অফিসারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version