নিজস্ব প্রতিবেদক: ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনায় দিনব্যাপী ব্যতিক্রমী পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিত হয়েছে। নেত্রকোনা জেলা বিএনপি নেতা এবং জেলা যুবদলের সহ সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির উদ্যোগে ও তার নেতৃত্বাধীন ‘টিম রনি’র মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হয়।

রবিবার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নেত্রকোনা পৌরশহরের সাতপাই উচ্চ বিদ্যালয়ের পেছনের আবর্জনাযুক্ত পুকুর এবং এর আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়।

“আমার শহর আমার বাড়ি, যদি রাখি পরিষ্কার, হাসবে প্রকৃতি, বাঁচবে পরিবার”- এই স্লোগানকে সামনে রেখে ‘টিম রনি’র স্বেচ্ছাসেবকরা এ অভিযানে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের পরনে সচেতনতামূলক স্লোগান এবং আব্দুল্লাহ আল মামুন খান রনির ছবি সম্বলিত সবুজ রঙের টি-শার্ট দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, স্বেচ্ছাসেবকরা হাতে কোদাল, ঝাড়ু ও অন্যান্য সরঞ্জাম নিয়ে পুকুর পাড়ের ঝোপঝাড় এবং জমে থাকা প্লাস্টিক ও আবর্জনা পরিষ্কার করছেন। পুকুরের পানিতে থাকা ময়লাও জাল দিয়ে টেনে তুলে আনা হয়। একইসাথে মশার উপদ্রব থেকে এলাকাবাসীকে রক্ষা করতে ফগার মেশিনের সাহায্যে পুরো এলাকায় মশক নিধনের ধোঁয়া স্প্রে করা হয়।

পরিচ্ছন্নতা অভিযান চলাকালে আব্দুল্লাহ আল মামুন খান রনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের নির্দেশ দিয়েছেন আমরা যে যেখানে আছি, সেখান থেকে যেন নিজেদের চারপাশ পরিষ্কার রাখি। আমরা যদি আমাদের আশপাশ পরিষ্কার রাখি, তাহলে আমরা ডেঙ্গুমুক্ত থাকতে পারব এবং একটি সুন্দর সমাজ গড়তে পারব।”

তিনি আরও বলেন, “মানুষের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করা এবং সাধারণ মানুষকে সচেতন করার জন্যই আমাদের টিম কাজ করে যাচ্ছে। আগামী দিনের সমাজকে সুন্দর এবং বাসযোগ্য করার জন্য আমাদের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এলাকাবাসী এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন। তারা মনে করেন, রাজনৈতিক নেতাদের এমন সামাজিক ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ সাধারণ মানুষকেও তাদের চারপাশ পরিচ্ছন্ন রাখতে উদ্বুদ্ধ করবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version