নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা:
পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে ভাদ্রা ইউনিয়নের ভাসানী স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাদ্রা ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফেজ কামরুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি কাজী আদনান রুসেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুব জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ও নাগরপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইমরান হোসাইন, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং জামায়াত নেতা মো. আব্দুর মালেক।
এ সময় ভাদ্রা ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মো. পরশ মিয়া, অর্থ সম্পাদক মো. নবিনুর ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড যুব জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়-নীতি, মানবিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়ন যুব জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ মার্চ) বিকেলে ভাদ্রা ইউনিয়নের ভাসানী স্কুল প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার মাহফিলে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ভাদ্রা ইউনিয়ন শাখার সেক্রেটারি হাফেজ কামরুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি কাজী আদনান রুসেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা যুব জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক ও নাগরপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর সদর ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. ইমরান হোসাইন, সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং জামায়াত নেতা মো. আব্দুর মালেক। এ সময় ভাদ্রা ইউনিয়ন যুব জামায়াতের সেক্রেটারি মো. পরশ মিয়া, অর্থ সম্পাদক মো. নবিনুর ইসলামসহ ইউনিয়ন ও ওয়ার্ড যুব জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে বক্তারা পবিত্র মাহে রমজানের শিক্ষা ও তাৎপর্য তুলে ধরে সমাজে ন্যায়-নীতি, মানবিকতা ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


