কমলগঞ্জ (মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জের নয়টি ইউনিয়ন ও পৌরসভায় দরিদ্র মানুষের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেছেন মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল-কমলগঞ্জ)সংসদীয় আসনের সংসদ সদস্য মো.মুজিবুর রহমান চৌধুরী( হাজী মুজিব)। এসময় সংসদ সদস্য হাজ্বী মুজিব বলেন, আমার নেতা প্রধানমন্ত্রী তারেক জিয়ার জন্য দোয়া করবেন তার নেতৃত্বে নতুন সরকার একটি ক্ষুধা ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে কাজ শুরু করে দিয়েছে।
ইতিমধ্যে দরিদ্র পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরন কার্যক্রম শুরু হয়েছে। খুব শীঘ্রই কৃষি কার্ড বিতরন শুরু হবে। আস্তে আস্তে দেশের সকল মানুষের হাতে এই কার্ড পৌঁছে দেয়া হবে। জনগনের অর্থে কেনা সরকারী ভিজিএফ এর চাল আপনাদের। এবার ভিজিএফ কর্মসূচিতে তুলনামূলক ভাল চাল দেয়া হচ্ছে- তাই এই চাল বিক্রি না করে নিজেরা খাবেন। সংসদ সদস্য হাজী মুজিব সুবিধাভোগীদের উদ্দেশ্য বলেন, আজ আপনারা সরকারী সহায়তার চাল গ্রহণ করছেন, আগামীতে যেন আপনারাই অন্য গরীবদের চাল সহায়তার যোগ্যতা অর্জন করতে পারেন – সরকার সেই পদক্ষেপ নিচ্ছেন।
পবিত্র ঈদুল উল ফিতরকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রণ মন্ত্রণালয়ের সহযোগিতায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়ন পরিষদে গরীব, দরিদ্র অসহায় ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ভিজিএফ এর চাল বিতরনের উদ্বোধন কালে সংসদ সদস্য এসব কথা বলেন। শনিবার (১৪মার্চ ) সকালে তিনি মাধবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঈদুল ফিতর ফেতর উপলক্ষে ১ হাজার ৭২ জন দরিদ্র নারী পুরুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওমর ফারুকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন,কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শিক্ষক দুরুদ মিয়া, মাধবপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিবনারায়ণ শীল, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, ইউপি সদস্য মোতাহের আলি, হাতিম মিয়া, সালেহ আহমেদ, নারায়ন রাজভর, মকবুল হোসেন,ছাবিদ আলী,শিপন চক্রবর্তী, বীনা রাণী সহ মাধবপুর ইউনিয়ন বিএনপি,যুবদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।এদিকে কমলগঞ্জ পৌরসভাসহ মাধবপুর, আদমপুর, আলিনগর, শমশেরনগর, মুন্সিবাজার, রহিমপুর, পতনঊষার ও কমলগঞ্জ সদর ইউনিয়নের প্রায় ১০ হাজার সুবিধাভোগীর মাঝে চাল বিতরনের উদ্বোধন করেন সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী। তবে ইসলামপুর ইউনিয়নে সমস্যা থাকার কারণে চাল বিতরণ করা হয়নি ।


