টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৮ই মার্চ রবিবার উপজেলার নয়ান খান মেমোরিয়াল উচ্চবিদ্যালয় মাঠে নাগরপুর উপজেলা বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

এছাড়াও উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপি’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, এমপি মহোদয়ের সহধর্মিনী মনোয়ারা মুকুল ও সকল অঙ্গ সহযোগে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী সহ হাজারো কর্মী সমর্থক।

এ সময় মাগরিবের আযানের আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আপোষের নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো, তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, জুলাই আন্দোলনে শহীদ, পঙ্গু দেশপ্রেমিক সহ দেশ ও জাতির জন্য জীবন উৎসর্গকারী সকলের জন্য দোয়া প্রার্থনা করা হয়। মাগরিবের আজানের পর এমপি রবিউল আউয়াল লাভলু তার সহধর্মিনী সহ সকল নেতাকর্মী মাটিতে বসে একসাথে ইফতার করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version