দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মেহেদি হাসান রনি,নীলফামারী জেলা প্রতিনিধি:

আন্তজার্তিক নারী দিবস উপলক্ষে নীলফামারীতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে এই কর্মসুচি পালিত হয়। জেলা পরিষদ অডিটোরিয়ামে ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।

বিশেষ অতিথি হিসেবে জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, জেলা মৎস্য অফিসের ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার আঙ্গুরী বেগম বক্তব্য ও নীলফামারী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুর আলম দেন। মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন একই কার্যালয়ের হিসাব রক্ষক জোবায়দুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, আমার আজ যা অর্জন তার পেছনে রয়েছেন নারীরা। তাদের সহযোগীতা না পেলে এটাতো সম্ভব হতো না।

নারীর অধিকার বাস্তবায়নে নিজের একটি ঘটনার উদাহরণ টেনে তিনি জানান, ১৯৯১সালে আমার বিয়ের সময় স্ত্রীর জন্য ধার্যকৃত ৩০ হাজার টাকার দেনমোহর আমি সম্প্রতি(১৫দিন আগে) স্ত্রীর কাছে পরিশোধ করেছি ৩লাখ টাকা দিয়ে। এটা আমার কর্তব্য ছিলো কারণ এই পাওনা ছিলো আমার কাছে তার অধিকার। এছাড়াও মেয়ের বিয়েতে জামাতার কাছ থেকেও মেয়ের দেনমোহর পরিশোধ করে নেয়া হয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে কিশোর কিশোরী ক্লাবের সদস্য মিঠু রায় ও সিআরপি সংগঠনের আনজুয়ারা বেগম বক্তব্য দেন।

পরে কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের নিয়ে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগীতায় বিজয়ী চারজনের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ। এরআগে সচেতন নাগরিক কমিটি(সনাক), গুড নেইবারস, ব্র্যাক, উদয়াঙ্কুর সেবা সংস্থা, ডেমক্রেসিওয়াচ ও ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে র‌্যালি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা শহরের চৌরঙ্গি মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক সভাপতি আকতারুল আলম। বক্তব্য দেন জেলা মহিলা উন্নয়ন সমিতির সভানেত্রী রত্না রানী, উদয়াঙ্কুর সেবা সংস্থার জেন্ডাল ফোকাল পার্সন সালমা আক্তার, ওয়ার্ল্ড ভিশন এডিপি ম্যানেজার অনুকূল বর্ম্মন, গুড নেইবারস সিডিপি ম্যানেজার বিভব দেওয়ান, ডেমোক্রেসী ওয়াচ এর জেলা প্রকল্প সমন্বয়কারী মুজিবার রহমান, জেলা ব্র্যাক সমন্বয়কারী আকতারুল ইসলাম।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version