স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোরের অভয়নগর উপজেলার ইছামতি গ্রাম থেকে হত্যা মামলার আসামি আজিমুল মোল্লা নামে এক যুবককে ১২টি ককটেলসহ আটক করেছে র‌্যাব-৬ যশোরের সদস্যরা। আজ বুধবার(১১ মার্চ) দুপুর ২টার দিকে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ সময় তার বসতঘর ও আঙিনা থেকে ১২টি ককটেল উদ্ধার করা হয়েছে। আটক আজিমুল মোল্লা ওই গ্রামের সফারত মোল্লার ছেলে। র‌্যাবের একটি সূত্র জানায়, ওই গ্রামে এখনো অভিযান চলছে। আজিজুল শেখকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। র‌্যাব আরও জানায়, আটক আজিমুল ২০১৫ সালের একটি হত্যা মামলার আসামি। এসব ককটেল কি কাজের জন্য সংরক্ষন করা হয়েছিলো তা নিয়ে অনুসন্ধান চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version