দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় আসন্ন পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে সুষ্ঠু যান চলাচল ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ মার্চ) ভরাডোবা হাইওয়ে পুলিশের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার কাজী মো. ছোইয়াব। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (অপারেশনস–উত্তর) মো. রফিকুল হাসান গনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসতিয়াক আহমেদ, ভালুকা ট্রাফিক ইন্সপেক্টর পলাশ চন্দ্র সাহা, ভালুকা উপজেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি সোহাগ সরকার, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. সুজন, পৌর শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সরকার এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন। এছাড়াও ময়মনসিংহ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়ন, ভালুকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল হাকিমুল হাসান সুমনসহ বিএনপি ও এর অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন। সভায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যানজট নিরসন, অবৈধ পার্কিং বন্ধ, অতিরিক্ত যাত্রী বহন নিয়ন্ত্রণ এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমানোর বিষয়ে খোলামেলা আলোচনা হয়।

বক্তারা বলেন, ঈদকে সামনে রেখে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে এবং দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। সভায় জানানো হয়, আসন্ন ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে প্রশাসন, হাইওয়ে পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনসহ সংশ্লিষ্ট সকল পক্ষ সম্মিলিতভাবে কাজ করবে। পাশাপাশি মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রসঙ্গত, ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরই ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ বেড়ে যায়। এ পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতির অংশ হিসেবেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version