দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার বারহাট্টা উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ১২ বোতল বিদেশী মদ ও ১০ পিস ইয়াবাসহ মোছা. জুমা আক্তার (২৩) নামে এক নারীকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত তার বাবা পালিয়ে যায়।

সোমবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

এরআগে গতকাল রবিবার বিকেল ৫টা ১০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বারহাট্টা থানাধীন আসমা ইউনিয়নের হরিয়াতলা গ্রামে এ অভিযান পরিচালিত হয়।

নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার বিকেলে হরিয়াতলা গ্রামের মো. আবুল কাশেমের দক্ষিণ দুয়ারী চৌচালা টিনের বসতঘরে অভিযান চালায় ডিএনসি’র একটি রেইডিং টিম। এ সময় ঘরটিতে তল্লাশি চালিয়ে একটি সাদা রঙের প্লাস্টিক ব্যাগের ভেতর পেপার কাগজে মোড়ানো ১২ বোতল ‘এসি ব্ল্যাক’ ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ৩৭৫ মিলি করে মোট সাড়ে চার লিটার মদ ছিল। এছাড়া একটি সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ১০ পিস কমলা রঙের অ্যাম্ফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে মোছা. জুমা আক্তারকে গ্রেফতার করে ডিএনসি। তিনি একই এলাকার বাসিন্দা মো. সোহেল মিয়ার স্ত্রী এবং ওই ঘরের মালিক মো. আবুল কাশেমের মেয়ে। তবে ডিএনসির উপস্থিতি টের পেয়ে জুমার বাবা মো. আবুল কাশেম (৬৩) কৌশলে পালিয়ে যান।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, পলাতক আসামি আবুল কাশেমকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা বাদী হয়ে বারহাট্টা থানায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version