নিজস্ব প্রতিবেদক: সীমান্তবর্তী এলাকায় চোরাচালান, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিকেলে দুর্গাপুর থানা চত্ত্বরে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সুধী সমাজের অংশগ্রহণে এ সভার আয়োজন করে দুর্গাপুর থানা পুলিশ।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম সমাজ থেকে মাদক নির্মূল এবং সমাজের সর্বস্তরের মানুষকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সার্বিক সহযোগিতা করার জন্য উদাত্ত আহ্বান জানান। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, মাদক ও সীমান্ত অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দুর্গাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আল ইমরানুল ইসলাম, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি মো. তরিকুল ইসলাম এবং স্থানীয় প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন প্রমুখ। এছাড়া এলাকার বিট পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য, স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, চোরাচালান ও মাদকের বিস্তার রোধ, নারী ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে ইভটিজিং বন্ধ এবং বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনকে যেমন কঠোর হতে হবে, তেমনি স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগও অত্যন্ত জরুরি। সমাজ থেকে এসব ব্যাধি দূর করতে পুলিশ ও জনতার কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কোনো বিকল্প নেই।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version