দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলার অভয়নগর উপজেলায় একটি পিস্তলসহ তিন দুষ্কৃতকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার ( ৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গোপীনাথপুর গ্রামের বাসিন্দারা রাতে পাহারা দেওয়ার সময় পেরোলী (নড়াইল) থেকে ধুলগ্রাম হয়ে অভয়নগরের দিকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের গতিরোধ করেন। এ সময় গ্রামবাসীর সহায়তায় দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন—মো. রিয়াজ সরদার (২৮) ও শাকিল সরদার (২৫)।

তারা দুজনই অভয়নগর উপজেলার ধুলগ্রাম গ্রামের বাসিন্দা। পরে তাদের সহযোগী হিসেবে রবিউল মোল্লা (২২) নামের আরও এক যুবককে জনতা আটক করে। স্থানীয়রা জানান, গ্রামবাসী তাদের আটক করতে গেলে দুষ্কৃতকারীরা ভয়ভীতি দেখিয়ে অস্ত্র প্রদর্শন করে। এতে উত্তেজিত জনতা তাদের ধরে গণপিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় রবিউল মোল্লা আটক ব্যক্তিদের পক্ষে কথা বললে জনতা তাকেও মারধর করে আহত করে। খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর কাছ থেকে আটক তিনজনকে নিজেদের হেফাজতে নেয়।

পরে আহতদের চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, আটক রিয়াজ সরদারের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল (ম্যাগাজিন ছাড়া) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তথ্য ও ছবিঃ অভয়নগরের বাণীযশোরে পিস্তলসহ ৩ দুষ্কৃতকারী আটক, মোটর সাইকেলে আগুন যশোর জেলার অভয়নগর উপজেলায় একটি পিস্তলসহ তিন দুষ্কৃতকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। এ সময় উত্তেজিত জনতা তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।

বৃহস্পতিবার ( ৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, গোপীনাথপুর গ্রামের বাসিন্দারা রাতে পাহারা দেওয়ার সময় পেরোলী (নড়াইল) থেকে ধুলগ্রাম হয়ে অভয়নগরের দিকে আসা একটি মোটরসাইকেলে থাকা দুই যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাদের গতিরোধ করেন। এ সময় গ্রামবাসীর সহায়তায় দুই যুবককে আটক করা হয়। আটককৃতরা হলেন—মো. রিয়াজ সরদার (২৮) ও শাকিল সরদার (২৫)। তারা দুজনই অভয়নগর উপজেলার ধুলগ্রাম গ্রামের বাসিন্দা।

পরে তাদের সহযোগী হিসেবে রবিউল মোল্লা (২২) নামের আরও এক যুবককে জনতা আটক করে। স্থানীয়রা জানান, গ্রামবাসী তাদের আটক করতে গেলে দুষ্কৃতকারীরা ভয়ভীতি দেখিয়ে অস্ত্র প্রদর্শন করে। এতে উত্তেজিত জনতা তাদের ধরে গণপিটুনি দেয় এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় রবিউল মোল্লা আটক ব্যক্তিদের পক্ষে কথা বললে জনতা তাকেও মারধর করে আহত করে।

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীর কাছ থেকে আটক তিনজনকে নিজেদের হেফাজতে নেয়। পরে আহতদের চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানায়, আটক রিয়াজ সরদারের কাছ থেকে একটি নাইন এমএম পিস্তল (ম্যাগাজিন ছাড়া) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version