তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

পবিত্র মাহে রমাদানে নিত্যপণ্যের বাজারে তদারকিতে মৌলভীবাজার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনা করে।সোমবার (২রা মার্চ) শহরের পশ্চিম বাজারে অবস্থিত হৃদয় মিট হাউস নামের মাংসের দোকানটিতে পচা মাংস বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক বন্ধ ঘোষণার মাধ্যমে সিলগালা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত তদারকিতে দেখা যায় উক্ত প্রতিষ্ঠানের ঝুলানো খাসির মাংস ভিন্ন রং ধারণ করা এবং দুর্গন্ধযুক্ত, যা গতকাল জবাই করা হয়। তাদের মাংস পঁচা এই দায় তারা নিতে অস্বীকৃতি জানালে, জেলা প্রাণী সম্পদ অফিসে ল্যাব টেস্ট করানোর জন্য পাঠানো হয়।

সেখানে টেষ্টে প্রমাণিত হয় মাংস পঁচা, যা খাওয়ার অনুপযোগী। তাই উক্ত খাসির মাংস লোক চক্ষুর আড়ালে বিক্রি করতে পারে এমন ধারণা থেকে মাটির নিচে পুঁতে রাখা হয় এবং উক্ত অপরাধে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করা হয়। এ অভিযান পরিচালনা করেন মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আল আমিন। তিনি আরও বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version