দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

টাঙ্গাইল প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুরে নানা আয়োজনে দিনব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২১ ফেব্রুয়ারী রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুস্পঞ্জলী অর্পণ করা হয়। প্রথম প্রহর ১২ টা ১ মিনিটে পুস্পাঞ্জলী অর্পণ করেন টাঙ্গাইল-৬, আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু’র পক্ষে উপজেলা প্রশাসন।

পরে বাংলাদেশ পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পঞ্জলী অর্পণ করেন। সকালে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে শুরু হয় র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গুরুত্ব তাৎপর্য ভবিষ্যৎ প্রজন্মের মাঝে তুলে ধরা হয়। ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা কবিতা আবৃতি, একক ও দলীয় দেশাত্মবোধক গান পরিবেশন করে।

নাগরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. এরফান উদ্দিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের সঞ্চালনা এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সন্মানিত সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

অন্যানের মধ্যে আরো উপস্থিত ছিলেন রবিউল আওয়াল লাভলু’র সহধর্মিনী মনোয়ারা মুকুল, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মুরাদ হোসেন, নাগরপুর উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আহাম্মদ হোসেন রানা, সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান হবি, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম রাশেদ হোসেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version