সুনামগঞ্জ প্রতিনিধি :

সুনামগঞ্জে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন। দিবস উপলক্ষে রাত ১২ টা ১ মিনিটে সুনামগঞ্জ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। এ সময় পুষ্পস্তবক অর্পণ করেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. নুরুল ইসলাম নুরুল, জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাড.শেরনুর আলী সহ রাজনৈতিক ও প্রশাসনিক ব্যাক্তিবর্গ।

এছাড়া পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃবৃন্দ, জেলা ছাত্রদল, কৃষক দল, মহিলা দল, উলামা দল, প্রেসক্লাব, রিপোর্টাস ইউনিটি, মৎস্যজীবি সমিতি, জেলা পরিষদ, সিভিল সার্জন, জাসাস, উপজেলা প্রশাসন, সাংস্কৃতিক সংগঠন সহ জেলা পর্যায়ের সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version