দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জে অভিযান চালিয়ে মাদক মামলার এক বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. চন্নু মিয়াকে (৩৭) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৪। গ্রেপ্তারকৃত মো. চন্নু মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার উকিলপাড়া (টেম্পুস্ট্যান্ড) এলাকার মৃত আব্দুল হাসিমের ছেলে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে র‍্যাব-১৪ (সিপিসি-২) এর কিশোরগঞ্জ ক্যাম্পের মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পুলিশ সুপার) প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

এরআগে গতকাল সোমবার রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের উকিলপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব জানায়, চন্নু মিয়া কিশোরগঞ্জ সদর থানার ২০২১ সালের একটি মাদক মামলার (মামলা নং-৩২, জিআর নং-৭৯) ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী বিচারে তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। অবশেষে সোমবার রাতে র‍্যাবের হাতে তিনি ধরা পড়েন।

গ্রেপ্তারের পর চন্নু মিয়ার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কিশোরগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করার র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version