দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

মোঃনাজমুল হাসান অপু বরগুনা প্রতিনিধি:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। জানা গেছে, আসনের মোট ১৯০টি ভোটকেন্দ্রের ফলাফলে হাতপাখা প্রতীকে মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। ফলে ৪ হাজার ১৪৬ ভোটের ব্যবধানে জয় লাভ করেন হাতপাখা প্রতীকের প্রার্থী। ফলাফল ঘিরে নাটকীয়তা বৃহস্পতিবার সন্ধ্যার পর ফলাফল ঘিরে নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়। রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার আগেই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল বিএনপি প্রার্থীকে বিজয়ী হিসেবে সংবাদ প্রচার করে।

সে সময় ১৩৬টি কেন্দ্রের ফলাফল জানা গিয়েছিল। এতে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিএনপি ও ইসলামি আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা স্লোগান দিতে থাকেন। দুই পক্ষের হাজারো নেতাকর্মী সেখানে জড়ো হন।

পরে রাত ১টার দিকে পোস্টাল ব্যালট গণনা শেষে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। নবনির্বাচিত এমপির প্রতিক্রিয়া বিজয়ের পর মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বলেন, “আমি ও আমার বাবা মরহুম আবদুর রশিদ পাঁচবার নির্বাচন করেছি। আল্লাহর রহমতে জনগণ আমাকে বিজয়ী করেছে। আমার এই বিজয় আমি জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করছি।”

তিনি আরও জানান, বরগুনা-১ আসনের প্রায় ১২ লাখ মানুষের প্রতিনিধি হিসেবে তিনি কাজ করবেন এবং তার মাধ্যমে কেউ যেন অন্যায়ভাবে নির্যাতন বা হয়রানির শিকার না হয় সে বিষয়ে সচেষ্ট থাকবেন। দীর্ঘ সময় ধরে বরগুনা, আমতলী ও তালতলীর মানুষ যে জেল-জুলুম ও হয়রানির শিকার হয়েছে, তা বন্ধে তিনি কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version