দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক রদবদল ঘটেছে। ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, এই আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম শোচনীয় পরাজয়ের পাশাপাশি নিজের জামানতও হারিয়েছেন।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমানের ঘোষিত ফলাফল অনুযায়ী, চারজন প্রার্থীর মধ্যে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বিএনপি (ধানের শীষ) পেয়েছেন ১লক্ষ ৭হাজার ৫শ ৭৭ ভোট, ড. আওরঙ্গজেব বেলাল এলডিপি (ছাতা) পেয়েছেন ৪৫হাজার ৭শ ৯১ভোট, শাহ নূরুল কবীর ইসলামী আন্দোলন (হাতপাখা) পেয়েছেন ৩২হাজার ৭শ ৩৪ভোট ও ফখরুল ইমাম জাতীয় পার্টি (লাঙ্গল) পেয়েছেন ১হাজার ৭শ ১৯ ভোট। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে জামানত রক্ষা করতে হলে মোট প্রদত্ত ভোটের অন্তত আট ভাগের এক ভাগ (১২.৫%) থেকে একটি ভোট বেশি পেতে হয়। ময়মনসিংহ-৮ আসনে মোট প্রদত্ত ভোট ১ লাখ ৯২ হাজার ৬শ ৩২টি।

সেই হিসেবে জামানত রক্ষায় প্রায় ২৪হাজার ভোটের প্রয়োজন থাকলেও ফখরুল ইমাম পেয়েছেন মাত্র ১ হাজার ৭শ ১৯ ভোট। ফলে তার জামানত বাজেয়াপ্ত হয়ে সরকারি কোষাগারে জমা হচ্ছে। ফখরুল ইমাম এই আসনের একজন হেভিওয়েট প্রার্থী ছিলেন। তিনি ১৯৮৮, ২০১৪ এবং ২০১৮ সালের নির্বাচনে এই আসন থেকে তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এমনকি জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

তার মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদের এমন ভোট বিপর্যয় স্থানীয় রাজনীতিতে আলোচনার জন্ম দিয়েছে। অন্যদিকে, জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী ড. আওরঙ্গজেব বেলাল দ্বিতীয় এবং বিএনপি থেকে পদত্যাগ করে হাতপাখা প্রতীকে শাহ নূরুল কবীর তৃতীয় স্থান অধিকার করেছেন। ভোটার ও কেন্দ্রের পরিসংখ্যান সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ৩লক্ষ ৪৫হাজার ৭শ ৪৬ জন মোট ভোটারের মধ্যে ১লক্ষ ৭৭হাজার ৯৭ জন পুরুষ, ১লক্ষ ৬৮হাজার ৬শ ৪৩জন নারী ও ৬জন তৃতীয় লিঙ্গ।

প্রদত্ত ভোট সংখ্যা ১লক্ষ ৯২হাজার ৬শ ৩২টি। ভোট প্রদানের হার ৫৫.৭১ শতাংশ। বাতিলকৃত ভোট সংখ্যা ৪হাজার ৮শ ১১টি। ভোট কেন্দ্র: ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৯২টি কেন্দ্রের ৬২৮টি কক্ষে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু এই বিজয়কে ঈশ্বরগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন হিসেবে উল্লেখ করেছেন।##

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version