লোকমান আহমদ,
সিলেট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেট কেন্দ্রীয় কারাগার-১-এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বুধবার সকাল থেকে কারাগারের ভেতরে ও বাইরে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
কারাগারকে কেন্দ্র করে নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং চালানো হচ্ছে কঠোর তল্লাশি। নির্বাচনকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে কারা কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার নাম প্রকাশ না করার শর্তে জানান, নির্বাচন উপলক্ষে কারাগারের অভ্যন্তর ও বাহিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অন্যান্য দিনের তুলনায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে।
কেউ বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, কারাগারের বাইরে গোয়েন্দা তৎপরতার পাশাপাশি সাদা পোশাকে কারারক্ষীরাও দায়িত্ব পালন করছেন।

