তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়ার পার্শ্ববর্তী মাগুরছড়া এলাকায় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হওয়ার ৭ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় রেলযোগাযোগ বন্ধ থাকায় ৪টি ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে। শনিবার (৭ই ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইঞ্জিন বিকল হওয়া পাহাড়িকা এক্সপ্রেসকে শ্রীমঙ্গল স্টেশন নিয়ে যাওয়ার পর রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলস্টেশন মাস্টার মো. রুমান আহমেদ। তিনি বলেন ‘পাহাড়িকা এক্সপ্রেস’ ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকাগামী পারাবত, ঢাকাগামী জয়ন্তিকা, সিলেটগামী পাহাড়িকা ও চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেসের সিডিউল বির্পযয় ঘটেছে। জানা যায়, এর আগে সিলেট থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস দুপুর সাড়ে ১২টার দিকে কমলগঞ্জের লাউয়াছড়ার মাগুরছড়া এলাকায় আসার পর ইঞ্জিন বিকল হয়ে যায়।

পরে বিকল্প ইঞ্জিন হিসেবে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন পাঠানো হয়। তবে পাহাড়িকা এক্সপ্রেসে জয়ন্তিকা এক্সপ্রেসের ইঞ্জিন লাগানো হলে আবার হুক ছিঁড়ে যায়। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় আটকে থাকা পাহাড়িকা এক্সপ্রেসকে শ্রীমঙ্গল স্টেশনের টেনে নিয়ে যাওয়া হয়। এরপর স্বাভাবিক পর্যায়ে সকল ক্লান্তি দুর করে সিলেটের সাথে রেল যোগাযোগ চলাচল শুরু হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version