দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বরগুনা প্রতিনিধি:

বরগুনা জেলার তালতলী উপজেলায় আজ অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর শেষ জনসভা। বিএনপি মনোনীত প্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লার নেতৃত্বে এ জনসভা তালতলী উপজেলার মালিপাড়া ছালেহিয়া মাদ্রাসা মাঠে আয়োজন করা হয়।

জনসভায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণের উপস্থিতি লক্ষ্য করা যায়। নেতাকর্মীদের স্লোগান ও ব্যানার-ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো জনসভাস্থল।

সভায় বক্তারা বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, জনগণের অধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন। মোঃ নজরুল ইসলাম মোল্লা ও বি এন পি এর নেতা কর্মীরা তাদের বক্তব্যে বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা এবং তালতলী উপজেলাকে একটি উন্নত ও শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলাই তার প্রধান লক্ষ্য।

শেষ জনসভাকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। শান্তিপূর্ণ পরিবেশে জনসভা অনুষ্ঠিত হয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version