দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলার দুর্গম হাওরাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার মাঘান ইউনিয়নের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ২১ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে বিশেষ মোটরসাইকেল টহল পরিচালনা করা হয়।

লেফটেন্যান্ট রিহাম আইমান নিয়নের নেতৃত্বে সেনাবাহিনীর একটি চৌকস দল এই টহল কার্যক্রমে অংশ নেয়। হাওরাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত প্রতিকূল ও দুর্গম হওয়া সত্ত্বেও সেনাসদস্যরা মোটরসাইকেল যোগে প্রতিটি প্রত্যন্ত পাড়া-মহল্লায় পৌঁছে যান। মূলত নির্বাচনের আগে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করাই এই অভিযানের প্রধান উদ্দেশ্য।

সেনাবাহিনীর এমন সক্রিয় উপস্থিতিতে হাওরবাসীর মধ্যে ব্যাপক স্বস্তি ও আস্থার পরিবেশ লক্ষ্য করা গেছে। স্থানীয় বাসিন্দারা জানান, সেনাবাহিনীর টহলের ফলে এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আশঙ্কা কমেছে।

ভোটের সুষ্ঠু পরিবেশ তৈরি হওয়ায় সাধারণ ভোটাররা এখন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের ব্যাপারে উৎসাহিত হচ্ছেন। দুর্গম এলাকায় এই প্রথমবার নিবিড়ভাবে সেনা উপস্থিতিতে সাধারণ মানুষের মাঝে সাহস ও নিরাপত্তাবোধ তৈরি হয়েছে।

সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচন যেন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সেজন্য সেনাবাহিনীর এই দায়িত্বশীল ভূমিকা ও টহল কার্যক্রম চলমান থাকবে। বিশেষ করে দুর্গম এলাকাগুলোতে যেন কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেদিকে কঠোর নজরদারি রাখা হচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version