মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনা জেলা শহরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আঞ্জুমান আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জনাব আকলিমা খাতুন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুতে নেত্রকোনা জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন, অসংখ্য শিক্ষার্থী ও গুণগ্রাহী রেখে গেছেন।

আকলিমা খাতুনের আকস্মিক ও অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

এক শোকবার্তায় জেলা প্রশাসক বলেন, “জনাব আকলিমা খাতুন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে জেলা প্রশাসন ও নেত্রকোনা পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করছি।”

তিনি মরহুমার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতবাসী করার জন্য প্রার্থনা করেন তিনি।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version