দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের ১১ দলীয় জোট মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের এমপি প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ নাগরপুর ও দেলদুয়ার উপজেলাকে পৌরসভা করার ঘোষণা দিয়েছেন। বুধবার (০৪ ফেব্রুয়ারি) বিকেলে টাঙ্গাইল পৌর উদ্যানে ১১ দলীয় জোটের আয়োজনে অনুষ্ঠিত এক বিশাল নির্বাচনী জনসভায় তিনি এ ঘোষণা দেন।

এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে নাগরপুর ও দেলদুয়ারের সার্বিক উন্নয়নের অংশ হিসেবে এ দুটি উপজেলাকে পৌরসভায় উন্নীত করা হবে, ইনশাআল্লাহ। ডা. একেএম আব্দুল হামিদ আরও জানান, তার নির্বাচনী এলাকার উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রণীত নির্বাচনী ইশতেহার বইয়েও নাগরপুর ও দেলদুয়ারকে পৌরসভা করার বিষয়টি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের মৌলিক অধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ১১ দলীয় জোট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর ও সদর ০৫ আসনের এমপি প্রার্থী জননেতা মো.আহসান হাবিব মাসুদ এর সভাপতিত্বে নির্বাচনী জনসভায় ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ ও টাঙ্গাইলের ৮ টি আসনের প্রার্থী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version