দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বকশীগঞ্জ (জামালপুর):

জামালপুর-১ আসনের (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) সংসদ সদস্য প্রার্থী এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় বকশীগঞ্জ উপজেলা পুরাতন গরুহাটিতে বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বকশীগঞ্জ শিল্প ও বণিক সমিতির সভাপতি মো. সাইফুল ইসলাম তালুকদার শাকিল।

মতবিনিময় সভায় ব্যবসায়ীরা তাঁদের বিভিন্ন সমস্যা, ব্যবসা পরিচালনার প্রতিবন্ধকতা এবং বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন। এ সময় এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “ব্যবসায়ীরা একটি এলাকার অর্থনৈতিক চালিকাশক্তি। তাঁদের সমস্যা সমাধানে বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণ করা হবে।

ব্যবসা-বাণিজ্যবান্ধব পরিবেশ নিশ্চিত করতে আমি সবসময় ব্যবসায়ীদের পাশে থাকব।” তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন হলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং এর মাধ্যমে সামগ্রিকভাবে এলাকার অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। এ সময় অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version