দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ

বাংলাদেশের জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান বলেছেন, তিস্তা এই অঞ্চলের মানুষের অহংকার, এখন তিস্তা নাম এক সাগর দুঃখ, আমরা কথা দিচ্ছি যেকোনো মূল্যের বিনিময়ে তিস্তা আমার বাস্তবায়ন করব। বুধবার(৪ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটর ও নীলফামারীর যৌথ আয়োজনে তিস্তা ব্যারেজের হেলিপেড মাঠে নির্বাচনীয় জনসভায় তিনি এসব কথা বলেন। ডাঃ শফিকুর রহমান বলেছেন,তিস্তা নদীর পানি সারা উত্তরবঙ্গকে উর্বর করে তুলবে।

আর নদী ভাঙ্গনের কবলে হাজার হাজার পরিবারকে নিঃস্ব হতে হবে না। তিস্তা মহা পরিকল্পনা বাস্তবায়ন করব। কারণ আমার দেশ আগে, এদেশের জনগণের স্বার্থ আগে। আমরা কারো স্বার্থে আঘাত দিব না কিন্তু কেউ আগে আমাদের স্বার্থে আঘাত করলে সেটা মেনে নিব না। এখন অনেক যৌক্তিক দাবি করেছেন তাদের মধ্যে বুড়িমারি স্থলবন্দর আধুনিকায়ন করতে হবে। তিনি বলেন, তিস্তা পাড় থেকে বাংলাদেশের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ।

যুগ যুগ ধরে এ অঞ্চলের মানুষকে বঞ্চিত করা হয়েছে। অনেকে বসন্তের কোকিলের মতো একবার দেখা দেয়। আমরা বসন্তের কোকিল না, দুঃখের সময়েও আছি ভালো সময়েও আছি। আমরা বিপদের সময়ে দেশ ছেড়ে চলে যাই না, মাটি কামড়ে ধরে থাকি। আমরা দেশবাসীর বুকে আশ্রয় চাই। জামায়াত আমির বলেন, যারা জাতির সঙ্গে দীর্ঘসময় বেঈমানি করেছে, আগামীর নির্বাচন তাদের লাল কার্ড দেখানোর নির্বাচন।

রাজনীতির নামে ব্যবসা নয়, চাঁদাবাজি নয়; এটি হচ্ছে রাজার নীতি। আগামী ১৩ তারিখ বাংলাদেশের পূর্ব আকাশে একটি নতুন সূর্যের উদয় হোক। আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই। তিনি নারীদের উদ্দেশ্য করে বলেন, বর্তমানে মা-বোনেরা লাঞ্ছিত হচ্ছে। আমরা বলে রাখি, প্রয়োজনে জীবন দিব; তবুও মা-বোনের ইজ্জত কাউকে কেড়ে নিতে দেব না। এদেশের ৯ কোটি নারী আমাদের মা। তাদের শ্রদ্ধার সঙ্গে আমরা দেখি। তারা শিক্ষিত হবেন, দেশ গড়তে দায়িত্ব নিবেন। তারা কর্মস্থানে কাজ করবেন ইনশাআল্লাহ। তারা সব জায়গায় থাকবে, নিরাপদভাবে কাজ করবে মর্যাদার সঙ্গে। আমরা নারী জাতির জন্য শিক্ষা নিশ্চিত করব ইনশাআল্লাহ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version