দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-১৪) এক বিশেষ অভিযানে ১৩১ গ্রাম হেরোইনসহ মো. তৌফিক আহমেদ (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তিনি রাজশাহী জেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে র‍্যাব-১৪ (সিপিসি-৩) এর টাঙ্গাইল ক্যাম্প এ এ তথ্য নিশ্চিত করেছেন।

এরআগে গতকাল বুধবার বিকেলে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক সড়কের দক্ষিণাশ্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে ঘাটাইলের দক্ষিণাশ্বর সংলগ্ন ব্রাহ্মণ শাসন মন্দিরের সামনে পাকা রাস্তায় একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এসময় টাঙ্গাইল থেকে জামালপুর অভিমুখী ‘সীমান্ত’ নামক একটি যাত্রীবাহী বাস তল্লাশি চালায় র‍্যাবের আভিযানিক দল।

তল্লাশিকালে যাত্রী তৌফিক আহমেদের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে ১ গ্রাম হেরোইন পাওয়া যায়।

পরবর্তীতে ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আটককৃত ব্যক্তি স্বীকার করেন, তার পায়ুপথে আরও মাদক লুকানো রয়েছে। সেখান থেকে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আরও ১৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

অভিযানে মোট ১৩১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১৩ লক্ষ ১০ হাজার টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ২ হাজার ৪৯০ টাকা এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

র‍্যাব-১৪ এর মিডিয়া অফিসার (সিনিয়র সহকারী পরিচালক) প্রেরিত এক বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, আটককৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত আলামতসহ আসামিকে টাঙ্গাইলের ঘাটাইল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক নির্মূলে র‍্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version