দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

চরফ্যাশন(ভোলা) প্রতিনিধি:

  ভোলার চরফ্যাশন উপজেলার আহাম্মদপুর ইউনিয়নে নির্বাচনী প্রচারণার সময় জামায়াত নেতাকর্মীদের হামলায় বিএনপির অঙ্গসংগঠনের ৮ জন নেতাকর্মী আহত করার অভিযোগ পাওয়া গেছে।  বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে চরফ্যাশন প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এই অভিযোগ করেন আহাম্মদপুর ইউনিয়নের ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রধান সমন্বয়ক গোলাম আখতার মঈন।

তিনি জানান, ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের ধানের শীষের প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বুধবার সকাল ৮ টার দিকে বিএনপির নেতাকর্মীরা গণসংযোগে আহাম্মদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃধা বাড়ির মসজিদের সামনে যান। এসময় আহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমির জসিমের নেতৃত্বে কাশেম মাওলানা, জয়নাল আবেদীন, আলাউদ্দিন হুজুর, মমিন হাজীসহ ৫০–৬০ জন নারী ও পুরুষ দেশীয় অস্ত্র, লাঠি, পাইপ ও চাপাতি নিয়ে হঠাৎ হামলা চালায়। এতে স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের অন্তত ৭–৮ জন নেতা-কর্মী আহত হন।

তিনি আরও জানান,গুরুতর আহতদের মধ্যে মো. জাহাঙ্গীরের মাথা ফেটে যায় এবং নিরব মিয়াজীর আঙুল, পা ও বুকে গুরুতর আঘাত লাগে। প্রাথমিকভাবে আহতদের দুলারহাট হাসপাতালে নেওয়া হয়, পরে দুজনকে উন্নত চিকিৎসার জন্য চরফ্যাশন হাসপাতালে পাঠানো হয়। ‎গোলাম আখতার মঈন অভিযোগে জানান, নির্বাচনের আগে থেকেই বিভিন্ন ওয়ার্ডে জামায়াত পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও হয়রানি চালাচ্ছে। তিনি প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আহাম্মদপুর ইউনিয়ন বিএনপি সভাপতি রফিক মাষ্টার, সাধারণ সম্পাদক কবির মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো.হোসেন মৌলভী, শাহে আলম বাবলু,  আওলাদ হোসেন ভূইয়া, যুবদলের সভাপতি নিরব সিকদার প্রমুখ।  অভিযোগের বিষয় জানতে আহাম্মদপুর ইউনিয়ন জামায়াতের আমির জসিমের মোবাইলে কল দিলে ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ থাকায় বক্তব্য জানাযায়নি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version