দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

শেখ শামীম: নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও দলের কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, নির্বাচিত হলে কলমাকান্দাকে একটি আধুনিক ও মাদকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা হবে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাত ৭টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় সদর ইউনিয়নে নয়াপাড়া মুক্তিনগর এলাকায় আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার কায়সার কামাল তাঁর বক্তব্যে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দেন। তিনি বলেন, “মাদকের ব্যাপারটিকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কলমাকান্দাকে মাদক ও মাদক ব্যবসায়ীমুক্ত করতে আমরা বদ্ধপরিকর।”

এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি আশ্বস্ত করেন যে, আল্লাহ তৌফিক দিলে তিনি এমন উন্নয়ন করবেন যা নিয়ে এলাকাবাসী সারাজীবন গর্ব করতে পারবে।

আগত সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, হিন্দু ধর্মাবলম্বীরা যেন নির্ভয়ে মন্দিরে যেতে পারেন এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। একইভাবে মুসলিম ভাইদের পবিত্রতা ও ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষা করা হবে। ৫ আগস্টের পরবর্তী সময়ে দেশের বিভিন্ন স্থানে অস্থিরতা দেখা দিলেও কলমাকান্দায় শান্তি বজায় রাখায় তিনি এলাকাবাসীকে ধন্যবাদ জানান।

নির্বাচনী প্রতিপক্ষের ধর্মীয় অপপ্রচারের সমালোচনা করে বিএনপি’র কেন্দ্রীয় এই নেতা বলেন, “বেহেশতে নেওয়ার মালিক কোনো রাজনৈতিক দল নয়, বরং মহান আল্লাহ।” যারা ধর্মের নাম নিয়ে মানুষের সাথে প্রতারণা করছে, তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

এলাকার সন্তান হিসেবে নিজের সততার চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন, “আমি শতভাগ সততার সাথে কাজ করার ঘোষণা দিচ্ছি। অন্য কেউ এই সাহস দেখাতে পারবে না।”

পরিশেষে তিনি উপস্থিত জনতাকে আগামী নির্বাচনে ‘ধানের শীষ’ মার্কায় ভোট দিয়ে এবং দোয়া ও আশীর্বাদের মাধ্যমে তাকে জয়যুক্ত করার অনুরোধ জানান।

এ নির্বাচনী প্রচারণা সভায় সনাতন ধর্মালম্বীসহ নারী সমাজের উপস্থিতি ছিল দেখার মতো। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version