রবিবার, সেপ্টেম্বর ২৭

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় ASSET প্রকল্পের আওতায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চাকরির মেলা অনুষ্ঠিত হয়েছে।৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ৯টা থেকে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মেলায় দেশের খ্যাতনামা ১৫টি চাকরিদাতা প্রতিষ্ঠান অংশ নেয়।

ফলে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের জন্য মেলাটি কর্মসংস্থানের গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করে। মেলার আনুষ্ঠানিক উদ্বোধনের আগে “ভবিষ্যৎ কর্মসংস্থান পথ রচনায় শিল্পকারখানার ভূমিকা” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গাইবান্ধা 0সরকারি টেকনিক্যাল কলেজের ইলেকট্রিক্যাল বিভাগের ইন্সট্রাক্টর মাহমুদুল হক কাজল।

প্রবন্ধে তিনি দেশীয় শিল্পকারখানার বিস্তার, দক্ষ জনশক্তির চাহিদা, প্রযুক্তিভিত্তিক শিক্ষা ও কর্মমুখী প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সাইফুল ইসলাম। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের রংপুর অঞ্চলের পরিচালক খন্দকার মো. নাহিদ হাসান।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মিজ লাইলাতুল হোসেন,গাইবান্ধা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সামিউল হুদা সুমেল,বিসিক গাইবান্ধা জেলার সহকারী মহাব্যবস্থাপক আব্দুল্লাহ আল ফেরদৌস। সভাপতির বক্তব্যে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের প্রকৌশলী সাইফুল ইসলাম বলেন, তিনি বলেন, ASSET প্রকল্প দেশের যুবসমাজকে দক্ষতা উন্নয়নের মাধ্যমে টেকসই কর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে।

এ ধরনের চাকরি মেলা তরুণদের ভবিষ্যৎ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উল্লেখ্য মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের বিভিন্ন পদে নিয়োগের সুযোগ তুলে ধরে এবং তাৎক্ষণিক আবেদন গ্রহণ করে। শিক্ষার্থীরা সরাসরি নিয়োগকর্তাদের সঙ্গে কথা বলার সুযোগ পায়, যা ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনায় সহায়ক ভূমিকা রাখে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version