দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার কায়সার কামালের জন্য ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে মাঠে নেমেছেন বীর মুক্তিযোদ্ধারা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পৌর শহরের হাট-বাজারে তারা ধানের শীষ প্রতীকের পক্ষে প্রচারণা চালান।

প্রচারণাকালে সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার বলেন, জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং বর্তমানেও নানা ষড়যন্ত্রে লিপ্ত থেকে স্বাধীনতাকে বিপন্ন করার চেষ্টা চালাচ্ছে। তাই স্বাধীনতাকে রক্ষা করার জন্য আজ আমরা মুক্তিযোদ্ধারা বের হয়েছি।

এই চিরশত্রুকে আমরা কখনোই ভোট দেব না। আরেক বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ বলেন, স্বাধীনতার পক্ষের দল, স্বাধীনতাকে ধরে রাখতে হলে ধানের শীষ প্রতীকের বিকল্প নেই। আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে আমাদের স্বাধীনতাকে রক্ষা করুন। এ সময় বীর মুক্তিযোদ্ধা ওয়াহেদ আলী, মো. আব্দুল জব্বার মাল, মো. সিরাজুল হকসহ আরও বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version