দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনায় আগামী নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রকোনা-১ (সদর-বারহাট্টা) আসনে ‘ধানের শীষে’র মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আনোয়ারুল হকের সমর্থনে বেশ কয়েকটি স্থানে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তারা বিগত সরকারের দমন-পীড়নের সমালোচনা করে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আহ্বান জানানো হয়।

সোমবার (২ ফেব্রুয়ারি) দিনব্যাপী নেত্রকোনা বারহাট্টা উপজেলায় বাউসি ইউনিয়নে কিলা পূর্ব মোয়াটি, দেবিপুর, বড়ইতলা, বাউসি বাজার ও দশদার এলাকায় নারী ভো্টারদের সাথে উঠান বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।

এসব উঠান বৈঠকে ২৫০ শয্যা বিশিষ্ট নেত্রকোনা সদর হাসপাতালের আরএমও (আবাসিক মেডিকেল অফিসার) ডা. মাজহারুল আমিন তাঁর বক্তব্যে মানুষের ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষা, খাদ্য, বস্ত্র ও বাসস্থানের মতো নেতা নির্বাচন করাও মানুষের অন্যতম মৌলিক অধিকার। কিন্তু দীর্ঘ সময় আমাদের এই অধিকার প্রয়োগ করতে দেওয়া হয়নি। ৫ই আগস্টের ছাত্র-জনতার বিপ্লবের পর দেশে যে পরিবর্তনের সূচনা হয়েছে, তা আমাদের সম্মিলিত প্রচেষ্টায় পূর্ণতা দিতে হবে।”

তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রাখার আহ্বান জানিয়ে বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার উত্তরসূরী তারেক রহমান আজীবন মানুষের পক্ষে কথা বলে নির্যাতিত হয়েছেন। এখন সময় এসেছে তাঁর হাতকে শক্তিশালী করার।”

নেত্রকোনা-১ আসনে ‘ধানের শীষে’র মনোনীত প্রার্থীর ওপর বিগত সময়ে হওয়া রাজনৈতিক প্রতিহিংসার বর্ণনা দিয়ে আরএমও ডা. মাজহারুল আমিন বলেন, “বিগত শাসনমলে ডা. আনোয়ারুল হকের বাসা এবং তাঁর সেবামূলক প্রতিষ্ঠান ‘নাবিলা ডায়াগনস্টিক সেন্টার’ একাধিকবার ভাঙচুর করা হয়েছে। মানুষের রোগ নির্ণয়ের আধুনিক যন্ত্রপাতি ধ্বংস করে এলাকার সাধারণ মানুষকে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা হয়েছে। এমনকি তাঁকে নেত্রকোনায় চেম্বার পর্যন্ত করতে দেওয়া হয়নি।”

তিনি আরও যোগ করেন, “এত বাধা সত্ত্বেও ডা. আনোয়ারুল হক এলাকার মানুষের চিকিৎসা ও আর্থিক সহায়তায় নিজেকে বিলিয়ে দিয়েছেন। এখন সময় এসেছে তাকে তাঁর প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়ার।”

বক্তব্যের শেষ পর্যায়ে আরএমও উপস্থিত জনতাকে আগামী ১২ তারিখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সকাল সকাল ভোটকেন্দ্রে গিয়ে ‘ধানের শীষ’ মার্কায় ভোট দেওয়ার অনুরোধ জানান।

ডা. মাজহারুল আমিন নিজের পরিবারের কয়েক হাজার ভোটসহ এলাকার সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করে বলেন, “এলাকার রাস্তাঘাট, স্কুল ও সার্বিক উন্নয়নের স্বার্থে একজন সুযোগ্য প্রতিনিধি হিসেবে ডা. আনোয়ারুল হকের কোনো বিকল্প নেই।”

এতে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম নেত্রকোনা জেলা শাখার সভাপতি সারোয়ার পারভেজ বাবু, ডা. আনোয়ারুল হকের পরিবারের সদ‍স‍্য মিনহাজুল হক, তারিন হাসান, লাকি হক, শিউলি আক্তার এবং এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের স্থানীয় নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version