মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

শেখ শামীম: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় লেংগুড়া ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগের সরকারি ঘোষণাপত্র ও অফিস আদেশের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে রুল জারি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে চার সপ্তাহের মধ্যে জবাব দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আদালতের এই আদেশের ফলে চেয়ারম্যান পদে মো. সাইদুর রহমান ভূঁইয়ার বহাল থাকার পথ সুগম হলেও এলাকায় প্রশাসনিক জটিলতা ও বিভ্রান্তি দেখা দিয়েছে।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান ভূঁইয়ার দায়ের করা এক রিট পিটিশনের প্রেক্ষিতে হাইকোর্ট এই আদেশ দেন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ১০১ ও ১০২ ধারার অধীনে জারিকৃত ঘোষণাপত্রটি কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, ১৮ জানুয়ারি ২০২৬ তারিখে জারিকৃত ঘোষণাপত্র এবং উত্তরদাতা নং–৩ এর স্বাক্ষরে ১৯ জানুয়ারি ২০২৬ তারিখে জারিকৃত অফিস আদেশের কার্যকারিতা চূড়ান্ত শুনানি না হওয়া পর্যন্ত তিন মাসের জন্য স্থগিত থাকবে।

আইনজীবীদের মতে, চূড়ান্ত রায় না আসা পর্যন্ত সাইদুর রহমান ভূঁইয়ার চেয়ারম্যান পদে দায়িত্ব পালনে কোনো আইনি বাধা নেই।

গত ২৯ জানুয়ারি আদালত কর্তৃক স্থগিতাদেশ থাকা সত্ত্বেও নিয়োগপ্রাপ্ত প্রশাসক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে এলাকায় কৌতূহল ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া বলেন, “আমি আইনের শাসন ও আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আদালত স্থগিতাদেশ দেওয়ায় আমার পদে বহাল থাকার আইনগত ভিত্তি রয়েছে।”

নিয়োগ প্রাপ্ত ইউপি প্রশাসক মো. রেজাউল করিম “ইউএনও মহোদয়ের নির্দেশে আমি দায়িত্ব পালন করছি। আদালতের স্থগিতাদেশের বিষয়ে আমার কিছু জানা নেই।”

নেত্রকোনার জেলা প্রশাসক মো. সাইফুর রহমান: “স্টে অর্ডারের কপি আমি এখনও পাইনি। সদর দফতরের নির্দেশনা না পেলে এ বিষয়ে মন্তব্য করা কঠিন।”

আইন বিশেষজ্ঞদের মতে, উচ্চ আদালতের স্থগিতাদেশ বলবৎ থাকা অবস্থায় প্রশাসনিক কার্যক্রম চালানো আইনি জটিলতা তৈরি করতে পারে। সচেতন মহলের মতে, প্রশাসন ও আদালতের আদেশের মধ্যে সমন্বয়ের ঘাটতি থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী চার সপ্তাহ পর রুলের শুনানিতে এই বিষয়ে চূড়ান্ত আইনি অবস্থান পরিষ্কার হবে বলে আশা করা হচ্ছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version