শনিবার, অক্টোবর ১৭

হযরত আলী,লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধায় গভীর রাতে ভূট্টা ক্ষেত থেকে নুর আলম নুর নামে এক যুবককে হাত পা বাঁধা ও মুখে কিছুটা রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ২টার পরে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের বিছনদই এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। নুর আলম নুর একই উপজেলার নওদাবাস ইউনিয়নের ২নং ওয়ার্ডের ওমান প্রবাসী লাভলু মিয়ার ছেলে বলে জানা যায়।

জানা গেছে, নুর আলম নুর পেশায় একজন ব্যবসায়ী এবং বিভিন্ন কোম্পানির মালামাল কমিশনের মাধ্যমে বিক্রি করেন। সে তার ব্যবসায়ীক কাজ শেষে বাড়ি ফিরছিলেন বলে জানাযায়। পথিমধ্যে উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের বিছনদই এলাকায় হত্যার উদ্দেশ্যে কয়েকজন দূর্বৃত্ত তার উপর হামলা চালায়। সে সময় নুর আলম নুরের আত্ম চিৎকারে স্থানীয়রা ছুটে এলে তাকে অচেতন অবস্থায় ফেলে পালিয়ে যায় দূর্বৃত্তরা।

স্থানীয়রা ভুট্টা ক্ষেতে পড়ে থাকা নুর আলমের পাশে এসিড, পেট্রোল, রশি সহ দেশীয় অস্ত্র দেখতে পায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগীতায় হাতীবান্ধা উপজেলা হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ওই এলাকার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা মাসুদ রানা জানায়, নুর আলম একজন ব্যবসায়ী তার কাছে টাকায় সময় থাকে। হয়তো তার কাছে টাকা ছিল। ওই টাকা ছিনতাইয়ের জন্য তাকে ভুট্টাক্ষেতে নিয়ে হত্যাকরে ছিনতাই করতো। কিন্তু সেটি পারেনি। চিৎকার করায় আমরা টেরপাই।

এবং আমাদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা তাকে রেখে সেখান থেকে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে পুলিশবে খবর দেই। এ বিষয়ে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ শাহীন মোহাম্মদ আমান্যুল্লাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version