ইবি প্রতিনিধি:

বিনা অনুমতিতে অনুপস্থিতি ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরিচ্যুত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের অধ্যাপক ড. বিকাশ চন্দ্র সিংহ। সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়। গত ১৬ নভেম্বরে স্বাক্ষরিত এক আদেশে ১০ জুন ২০২৩ হতে তাঁকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

অফিস আদেশ সূত্রে, ড. বিকাশ চন্দ্র সিংহ যুক্তরাষ্ট্রের ওল্ড ডোমিনিয়ন ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টোরাল গবেষণা শেষে নির্ধারিত সময়ে কর্মস্থলে ফিরে না এসে বারবার শিক্ষাছুটির মেয়াদ বাড়ানোর আবেদন করেন। তাঁর আবেদন শিক্ষাছুটি স্ট্যান্ডিং কমিটিতে দুইবার (১৮৮তম ও ১৯৬তম সভায়) অবিবেচিত হয়। এরপরও তিনি কর্মস্থলে যোগদান না করে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকেন।

এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ইসলামী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৩(ঘ) ধারা অনুসারে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হয়। ফলে ৩০ অক্টোবর ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৭১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির ৪(১)(ঢ) ধারা মোতাবেক তাঁকে চাকরি থেকে অপসারণের চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয়।

এবিষয়ে জানতে চেয়ে ড. বিকাশ চন্দ্রকে হোয়াটস অ্যাপে কল দেওয়া হলেও রিসিভ করেন নি। খুদে বার্তা পাঠালেও এখন পর্যন্ত কোনো সাড়া পাওয়া যায়নি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version