স্টাফ রিপোর্ট:সিলেট মহানগরীতে দরিদ্র, ছিন্নমূল ও পথশিশুদের মাঝে বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান কার্যক্রম চলছে। টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) ক্যাম্পেইনের অংশ হিসেবে সোমবার সকাল ১০টা থেকে নগরীর জিন্দাবাজার, চৌহাট্টা ও বন্দরবাজার এলাকায় জন্মনিবন্ধনবিহীন পথশিশু এবং বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানে কর্মরত ১৫ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হয়। এই কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত।

টিকাদান কার্যক্রমে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম, ইউনিসেফের ন্যাশনাল ইপিআই স্পেশালিস্ট নভোজ্যোতি দেব, সিসিকের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. সাইফুল ইসলাম, মো. আব্দুল মুমিত, ভ্যাকসিনেটর আব্দুল খালেক প্রমুখ।

গত ১২ অক্টোবর থেকে শুরু হওয়া এই টিকাদান ক্যাম্পেইনের আওতায় সিলেট সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৬২ হাজার ৫২২ জন শিশুকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হচ্ছে। ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহায়তায় পরিচালিত এই মাসব্যাপী ক্যাম্পেইনে মহানগরীর ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু, এবং প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি/সমমান পর্যন্ত শিক্ষার্থীরা বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা পাচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version