স্টাফ রিপোর্ট :

স্থানীয় সরকার, সিলেটের উপ-পরিচালক (উপ-সচিব) সুবর্ণা সরকার বলেছেন, জীবন ও পরিবেশ রক্ষায় প্লাস্টিকের ব্যবহার হ্রাসে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। তিনি বলেন, “আমরা যেভাবে প্লাস্টিকের যুগে প্রবেশ করেছি, এখান থেকে ফিরে আসা কঠিন। তাই প্লাস্টিকের বিকল্প পণ্য ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে হবে। তরুণদের সম্পৃক্ত করে সচেতনতা কার্যক্রম ও বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা প্রয়োজন।”

সোমবার বিকেলে জেলা প্রশাসন, সিলেট আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আগামী ২২ নভেম্বর সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য ‘প্লাস্টিকের বিকল্প পণ্যের প্রদর্শনী ও যুব উদ্যোক্তা মেলা’ উপলক্ষে এই সভার আয়োজন করা হয়।

সভাটি পরিচালনা করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পদ্মাসন সিংহ। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য রাখেন-সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি গোলজার আহমদ হেলাল, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সভাপতি নাজমুল কবির পাভেল, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন, বিসিকের ডিজিএম সোহেল হাওলাদার, পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক বিসল চক্রবর্তী, এবং এসএনভি সিলেট ক্লাস্টারের ক্লাস্টার কো-অর্ডিনেটর মোসাঃ রহিমা বেগম।

সভায় শুরুতে পরিবেশ মেলা সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক মো. আফজারুল ইসলাম ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ক্লাবের সভাপতি নিহাল আহমদ। সভায় জানানো হয়, ‘তারুণ্যের উৎসব’ কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে এই পরিবেশবান্ধব মেলার আয়োজন করছে। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version