নিজস্ব প্রতিবেদক: বর্ডার গার্ড বাংলদেশ (বিজিবি) কর্তৃক মালিকবিহীন ২১ বোতল বিদেশী মদ জব্দ করেছে বিজিবি’র নেত্রকোনা ব্যাটালিয়ন। জব্দকৃত র‌্যায়েল স্টেগ ব্র্যান্ডের ২১ বোতল ভারতীয় মদ নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নিকট জমা প্রদান করা হবে।

বুধবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল এ এস এম কামরুজ্জামান (পিবিজিএম)।

এরআগে একই দিন বিকেল ৩টার দিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের মাস্টার ব্রিজ নামক এলাকা থেকে এসব মদের বোতল জব্দ করে বিজিবি’র সদস্যরা।

৩১ বিজিবি’র অধিনায়ক জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেত্রকোনা ব্যাটালিয়নের অধীনস্থ মাধুপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) চার সদস্যের একটি বিশেষ টহল দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।

এ অভিযানে ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৪৭ এমপি হতে আনুমানিক তিনশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ধোবাউড়া উপজেলার মাস্টার ব্রিজ নামক এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয় টহল দলটি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version