বকশীগঞ্জ জামালপুর প্রতিনিধি: 

সম্প্রতি ফেসবুকে ভিডিও এডিট করে মিথ্যা অপপ্রচার এবং আওয়ামী লীগের কমিটি নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর প্রতিবাদে বকশীগঞ্জে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‎শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় উপজেলা প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন আয়োজিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাট্টাজোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. ফোরকান মিয়া। ‎সংবাদ সম্মেলনে ফোরকান মিয়া বলেন, তিনি ২০২৩ সালে বাট্টাজোড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের ৫০ নম্বর সদস্য নির্বাচিত হন। সম্প্রতি তার নাম আওয়ামী লীগের ওয়ার্ড কমিটিতে আছে বলে ফেসবুকে যে তথ্য প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। তিনি জানান, ২০১৬ সালে কীভাবে তার নাম আওয়ামী লীগের কমিটিতে এসেছে, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

তিনি কখনোই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না এবং বর্তমানেও নন। তিনি দৃঢ়ভাবে বলেন, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি’র রাজনীতির সঙ্গে যুক্ত। ‎তিনি আরও বলেন, সম্প্রতি তার একটি ভিডিও এডিট করে ফেসবুকে অপপ্রচার চালানো হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি সবাইকে এ ধরনের মিথ্যা প্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version