বৃহস্পতিবার, নভেম্বর ৫

নেত্রকোণার খালিয়াজুরী উপজেলার ধনু নদে নিয়ন্ত্রণ হারিয়ে পণ্যবাহী একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে একটি স্পিডবোট উল্টে গিয়ে এক নারী ও তিন শিশু নিখোঁজ হয়েছেন।

আজ শুক্রবার বিকেলে খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিখোঁজ ব্যাক্তিরা হলেন- বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭), নোপায়েল মিয়ার মেয়ে উষা মনি (৫),সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)।

এ ঘটনায় গুরুতর আহত হয়ে কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন বয়রা গ্রামের হেলিম মিয়ার স্ত্রী রোজিনা আক্তার (৩০)।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন জানান, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের অনুষ্ঠানের বরযাত্রী যেতে ভাড়ায় চালিত এ স্পিডবোটটি আনা হয়েছিল। বরযাত্রী রওনা হবার আগে কিছুক্ষণের জন্য বিয়ে বাড়ির ১৫ জন মিলে বোটে ঘুরতে বের হবার পর এ ঘটনা ঘটে।

এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নিখোঁজদের খুঁজতে ময়মনসিংহ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স থেকে ডুবুরি আনা হচ্ছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version