কে. এম. সাখাওয়াত হোসেন: তরুণীকে (২২) ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত যুবক সুজাতকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (সিপিসি-৩)। তাকে মানিকেগঞ্জ জেলার দৌলতপুর থানাধীন খুলিশি ইউনিয়নের কুমুরিয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুজাত টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় তারুণী ধর্ষণ মামলার প্রধান আসামি।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা সোয়া ১২টার দিকে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এতথ্য নিশ্চিত করেন র‌্যাবের মিডিয়া অফিসার।

এরআগে একই দিন সকাল পৌনে ৮টার দিকে র‌্যাব-৪ এর মানিকগঞ্জ ক্যাম্পের সহযোগিতায় মানিকগঞ্জের কুমুরিয়া গ্রামে অভিযান পরিচালনা করে এ ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত সুজাতকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১৪।

র‌্যাব জানায়, ছোট বোন ও দাদা অসুস্থ থাকায় কয়েক মাস যাবত ভুক্তভোগী তরুণী বাবার বাড়িতে বসবাস করে আসছিলো। গ্রেফতারকৃত সুজাত ভুক্তভোগীর চাচার বাড়ির ভাড়াটিয়া। ভুক্তভোগীর বাড়ির টিউবওয়েলের পানিতে আয়রন বেশি থাকার কারনে গত ২৫ আগস্ট বেলা ১১টার দিকে ভুক্তভোগীর অভিযুক্তের বাড়িতে খাবার পানি সংগ্রহ করতে যায়। এসময় ভুক্তভোগীকে বসত ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে অভিযুক্ত যুবক।

এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে গত ২৭ আগস্ট নাগরপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে ধর্ষণ মামলা দায়ের করেন। এরপর থেকে র‌্যাব-১৪ (সিপিসি-৩) এর টাঙ্গাইল ক্যাম্প ছায় তদন্ত শুরু করে এবং জড়িতে আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহণ করন।

র‌্যাবের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নাগরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version