কে. এম. সাখাওয়াত হোসেন: সাড়ে ৫৪ কেজি মাদকদ্রব্য গাঁজা ও দুই বোতল বিদেশী মদসহ তিনজন মাদক কারবারীকে গ্রেফ্তার করেছে ময়মনসিংহ র‍্যাব-১৪ (সিপিএসসি)। এছাড়া এসব মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক, পাঁচটি মোবাইল ফোন ও অবৈধ মাদক দ্রব্য ক্রয়-বিক্রয়ের নগদ এক হাজার ২৩০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্য গাঁজা ও বিদশেী মদের অবৈধ বাজার মূল্য আনুমানিক ১১ লক্ষ টাকা।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সাদ্দাম হোসেন শাওন ওরফে মো. শাওন (৩২), সাইদুল ইসলাম (৩০) ও মো. মানিক শিকদার (২৯)।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে র‍্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এসব তথ্য জানান র‍্যাবের মিডিয়ার অফিসার।

এরআগে গত সোমবার রাত আনুমানিক সোয়া ৮টার দিকে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাইবাস সংলগ্ন সওদাগর ফিলিং স্টেশনের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব।

র‍্যাব জানায়, সওদাগর ফিলিং স্টেশনের সামনে পাকার রাস্তার উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে যানবাহন তল্লাশীকালে একটি হলুদ রঙের মিনি পিকআপ চেকপোষ্ট অতিক্রমের সময় সিগন্যাল দিয়ে থামানো হয়। চালকের আসনে বসা মো. সাদ্দাম হোসেন শাওন ও অপর দুজন ব্যক্তির নিকট গাড়ীর ভেতর কি আছে জানতে চাইলে তারা অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে গাড়ির বডির সাথে বিভিন্ন জায়গায় অবৈধ মাদকদ্রব্য গাঁজা লুকানোর কথা স্বীকার করেন। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সাড়ে ৫৪ কেজি গাঁজা ও দুই বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগব্যবস্থা গ্রহণে জন্য উদ্ধারকৃত আলামতসহ তাদেরকে ময়মনসিংহ জেলার কোতায়ালী থানায় হস্তান্তরের বিষয়টি র‍্যাবের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version