নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় খালের পানিতে ডুবে মোস্তফা (১৮ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু উপজেলার সদর ইউনিয়নের কয়রাখালী গ্রামের জহিরুল ইসলাম ও সালমা আক্তার দম্পতির একমাত্র সন্তান।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বাড়ির সবার অগোচরে খেলার ফাঁকে মোস্তফা বাড়ির পূর্ব পাশে খালে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর এক পর্যায়ে শিশুটির বাবা জহিরুল ইসলাম খালে ভাসমান অবস্থায় তাকে দেখতে পান। দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সোহরার হোসাইন লিংকন শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, খবর পাওয়ার পর পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থলে পৌঁছে। প্রাথমিক তদন্ত শেষে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

নিহত শিশুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। শিশু মোস্তফার অকাল মৃত্যুতে পরিবার ও স্থানীয়রা শোকাহত।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version