Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

নেত্রকোনার মহাদেও নদ থেকে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড

জেলার কলমাকান্দায় মহাদেও নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার ভোরে উপজেলার রংছাতি ইউনিয়নের নল্লাপাড়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, রংছাতি ইউনিয়নের নল্লাপাড়ার মো. আবু চান মিয়ার ছেলে মো. রাসেল মিয়া (২১) ও একই এলাকার সাইদুর রহমানের ছেলে মো. পলাশ মিয়া (৩০) এবং কলমাকান্দা ইউনিয়নের চারিকুম পাড়ার মো. জয়নাল মিয়ার ছেলে মো. মাসুদ মিয়া (৩৫)।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাদের প্রত্যেককে একমাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এ ব্যাপারে কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে সাজাপ্রাপ্তদের আজ দুপুরে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Exit mobile version