পীরগঞ্জ (ঠাকুরগাঁও,) প্রতিনিধি ঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠ বাষির্কী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। বুধবার বিকালে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।

উপজেলা বিএনপির অস্থায়ী দলীয় কার্যালয় প্রাঙ্গনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাসানুল হক বান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, কেন্দ্রী যুবদলের সাবেক যুগ্ন সম্পাদক কামাল আহম্মেদ আনোয়ার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, যুগ্ন সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, কোষারানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মিঠু, উপজেলা যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক সেলিম রেজা প্রমূখ। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version