শুক্রবার, অক্টোবর ২৩

জবি প্রতিনিধি

জবি শিক্ষার্থীদের অনেক দিনের চাওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ(জকসু)। সম্প্রতি জকসু ও সম্পূরক বৃত্তির দাবিতে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচিও পালন করেন। জকসু নিয়ে এক প্রশ্নের উত্তরে জবি ভিসি প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন,” অন্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের জকসু আইন করা নেই, তাই আমাদের শূন্য থেকে কাজ করতে হচ্ছে।

আমরা এর অনেকদূর এগিয়ে গেছি যা শিক্ষার্থীরাও জানেন। এটা নিয়ে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। ” তিনি আরো বলেন,” আমি জকসু নির্বাচন দেওয়ার পক্ষে শতভাগ আছি। জকসু আইনে যেনো শিক্ষার্থীদের মতামত প্রতিফলিত হয় তাই সরাসরি তাদের মতামত নেওয়া হয়েছে এবং সেগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে ” কখন জকসু নির্বাচন হবে এমন প্রশ্নের জবাবে জবি ভিসি প্রফেসর ড. মোঃ রেজাউল করিম বলেন,” এটা নিয়ে আমি সরাসরি কিছু বলতে চাই না। সময়মতো যদি আমরা পাই তাহলে পাবো”

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version