নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় দুল্লী মরা বিল থেকে নুরুজ্জামাল ওরফে জামাল (৪০) নামে সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত জামাল উপজেলার নওপাড়া ইউনিয়নের পাঁচহার গ্রামের মৃত মগল চান মিয়ার ছেলে। মৃতদেহের পরিচয় শনাক্ত করেন নিহতের চাচা মো. মুকুল মিয়া।

বুধবার (২০ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার চিরাং ইউনিয়নের আদমপুর-দুল্লী রাস্তার পাশে মরা বিল থেকে অটোরিকশা (সিএনজি) চালকের জামালের মৃতদেহ উদ্ধার করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে নেত্রকোনার কেন্দুয়া-আটপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোস্তফা, কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান, পিবিআই ও সি আই ডি সদস্যরা যৌথভাবে লাশ উদ্ধারে অংশগ্রহণ করেন।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। পরে পিবিআই, সিআইডি টিমকে জানালে তাঁরাও ঘটনাস্থলে আসলে যৌথভাবে সকাল ৯টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে নিহত জামাল মিয়ার সিএনজিটি ঘটনাস্থলের পাশেই রয়েছে। ‍

সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মৃতদেহ থানায় নিয়ে আসা হয়েছে। আজকেই (বুধবার) ময়না তদন্তের জন্য নেত্রকোনা আাধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version