জবি প্রতিনিধি:

জুলাই অভ্যুত্থান আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ শিক্ষার্থী সাজিদের পরিবারকে সম্মান জানিয়ে উপহার সামগ্রী, নগদ সহায়তা ও শ্রদ্ধার স্মারক হস্তান্তর করেছে জবি শাখা ছাত্রদল। যে উদ্যোগটি গ্রহণ করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ একাডেমিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত আয়োজনে সাজিদের পরিবারের হাতে এসব উপহার তুলে দেন জবি ছাত্রদলের নেতাকর্মীরা।

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “শহীদ সাজিদ আমাদের প্রেরণার উৎস। তার স্বপ্ন ও আত্মত্যাগকে স্মরণে রাখতে এবং তার পরিবারের পাশে দাঁড়াতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমাদের আন্দোলনের আদর্শ ও আত্মত্যাগ কেউ ভুলিয়ে দিতে পারবে না।” জবি ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, “জুলাই আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা ও দায়বদ্ধতা রয়েছে।

তারেক রহমানের পক্ষ থেকে এই উপহার কেবল সামান্য সহানুভূতির বহিঃপ্রকাশ নয়, বরং তা শহীদদের পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতি।” জবি ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক জাফর আহম্মেদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান রুমি, শাহরিয়ার হোসেন, রবিউল আউয়াল, রাশেদ আহমেদ, অনিকসহ আরও অনেকে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version