কে. এম. সাখাওয়াত হোসন: পৃথক চারটি অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় চার আসাসিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ (সিপিসি-২) এর কিশোরগঞ্জ ক্যাম্প।

রবিবার (৩ আগস্ট) বেলা সোয়া ১১টার দিকে র‌্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে এতথ্য জানান র‌্যাবের মিডিয়া অফিসার।

এরআগে গ্রেফতারকৃত চারজনকে গত শনিবার দিনগত রাত বিভিন্ন সময়ে কিশোরগঞ্জ জেলার সদর থানাধীন পৃথক পৃথক স্থান থেকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব জানায়, রাত ১০টার দিকে মো. কালামকে (৪৫) পৌরশহরের রেল স্টেশন মসজিদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তিনি গত বছরের ১২ সেপ্টেম্বর দায়ের করা বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামি। মাহাতাবকে (৫৫) পৌরশহরের মনিপুরীঘাট এলাকা গ্রেফতার করা হয়। তিনি গত বছরের ১৬ অক্টোবর বিস্ফোরক আইনে দায়ের করা মামলার আসামি।

র‌্যাব আরও জানায়, তাজুল ইসলাম শায়েস্তাকে (৩৫) সদর থানাধীন পুরাতন বৌলাই বাজার এলাকা এবং মো. সাইফুল রেজা রোমেলকে (৩৫) আজিমের বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা দুজনে গত বছরের ৭ সেপ্টেম্বর বিস্ফোরক আইনে দায়ের করা মামলা এজাহারনামী আসামি।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য কিশোরগঞ্জ জেলার সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version